টুঙ্গিপাড়ায় প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে মন্দির কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা হয়েছে। অন্যিদকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।
গত বুধবার রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাইবাজার এলাকায় সর্বজনীন হরি, রাধা ও দুর্গামন্দিরের ১২টি প্রতিমা ভাঙচুর করে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিরাপদ বসু বলেন, গতকাল সকালে মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এর পাশাপাশি স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করা হয়েছে।