টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পূর্বপুরুষের বাড়ির কাচারির সংস্কার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপূরুষের বাড়ির কাচারি ভবন সংস্কার করা হচ্ছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ সংস্কারকাজ শুরু হয়।বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সের দক্ষিণ গেটের পশ্চিম পাশে একটি স্থাপনা রয়েছে। ৬৫ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ, ১২ ফুট ৩ ইঞ্চি উঁচু ও ১২ ফুট ৫ ইঞ্চি প্রস্থের এই স্থাপনা বাড়ির কাচারি ভবন হিসেবে ব্যবহূত হতো বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা ধারণা করছেন।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সরোয়ার হোসেন জানান, ১২ লাখ ২০ হাজার টাকায় এটি সংস্কার করা হচ্ছে। অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক আ. খালেক বলেন, মোঘল ও ব্রিটিশ স্থাপত্যরীতির মিশ্রণে এই ভবনটি নির্মিত।