টুঙ্গিপাড়ায় ব্যালট বাক্স ছিনতাই, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল শনিবার দুপুরে একটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গিমাডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে দুই চেয়ারম্যান প্রার্থী সোলায়মান বিশ্বাস ও গাজী গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ১০টি গুলি ছোড়ে, লাঠিপেটা এবং দুজনকে আটক করে।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল আজম বলেছেন, প্রায় দেড় শ মানুষ ঢাল-সড়কি নিয়ে ওই কেন্দ্রে হামলা চালান।