টুঙ্গিপাড়ায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত গাউস তালুকদার (৪৫) গতকাল বৃহস্পতিবার হাসপাতালে মারা গেছেন।এ ঘটনায় ইয়াকুব তালুকদার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে কিশোর সেলিম তালুকদার (১৪) ও আলীম তালুকদারের (৮) মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে গাউস আহত হন।