টুডু সরেনের স্বজনের সঙ্গে নীম চন্দ্রের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত আদিবাসী টুডু সরেনের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নীম চন্দ্র ভৌমিক।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নের উত্তর কচুয়া (ডারকামারি) গ্রামে টুডু সরেনের বাড়িতে গিয়ে ওই মতবিনিময় করেন নীম চন্দ্র ভৌমিক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, দিনাজপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান চক্রবর্তী বসু ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম। মতবিনিময় চলাকালে টুডু সরেনের ছেলে রবি সরেন, আদিবাসী নেতা শ্যামল মাির্ড, স্থানীয় মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হকসহ এলাকাবাসী টুডু সরেনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
নীম চন্দ্র ভৌমিক বলেন, সাম্প্রদায়িক শক্তির কারণে যুগের পর যুগ ধরে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তির বিষবাষ্প ছড়িয়ে পড়ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালে এসব অপশক্তিকে প্রতিরোধ করা সম্ভব হবে।
২ আগস্ট সকালে প্রকাশ্যে আটজন দুর্বৃত্ত টুডু সরেনকে কুপিয়ে হত্যা করে।