টুথব্রাশ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টুথব্রাশ ও স্যান্ডেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরার সভাপতিত্বে জেলা প্রশাসক কামরুল হাসান প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থীর হাতে টুথব্রাশ তুলে দেন। পরে গরিব শিক্ষার্থীদের স্যান্ডেল পরিয়ে দেওয়া হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী ও মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুমেল আহমদ উপস্থিত ছিলেন।