টুন্ডা রহিম দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের সোর্স বলে পরিচিত টুন্ডা রহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গতকাল মঙ্গলবার। পাঁচ দিনের রিমান্ড চেয়ে টুন্ডা রহিমকে গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ বিচারিক হাকিম শাহানা হকের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, টুন্ডা রহিমকে গত রোববার ঢাকার শাহবাগ থেকে র‌্যাব গ্রেপ্তার করে। গতকাল ভোরে তাঁকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। পুলিশ আরও জানায়, গত ২৮ নভেম্বর রাজধানীর হাতিরপুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদলের নেতা শামীম হাসান, ওয়ার্ড ছাত্রদল নেতা ইসমাইল হোসেন এবং ইলেকট্রনিকস ব্যবসায়ী মাসুম হোসেন অপহূত হন। নিখোঁজ হওয়ার আগে রহিমকে তাঁদের সঙ্গে দেখেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিখোঁজ হওয়ার ১০ দিন পর ইসমাইল হোসেনের লাশ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় টুন্ডা রহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।