টুর্নামেন্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম এর উদ্বোধন করেন। প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়ামোদীদের উদ্যোগে এ টুর্নামেন্ট হচ্ছে। গতকালের খেলায় রাজশাহীর বাঘার আড়ানী ফুটবল একাদশ ১-০ গোলে পাবনার শিক্ষার্থী একাদশকে পরাজিত করে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি মখলেছুর রহমান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মেয়র মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, জেলা জাতীয় পার্টির সহসভাপতি আশরাফুল আলম খান প্রমুখ।