প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করার জন্য উপজেলা প্রশাসন আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও স্থানীয় সাংসদের সহযোগিতায় গতকাল শনিবার ‘সালেহা-ইমারত আন্তস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। গতকাল সকালে বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে মুঠোফোনের মাধ্যমে একযোগে ১৪টি মাঠে খেলার উদ্বোধন করেন সাংসদ এনামুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, ইউএনও তরিকুল ইসলাম প্রমুখ। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি