প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ তিস্তা অঞ্চলের প্রতিযোগিতা গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শুরু হয়েছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ছয়টি জেলা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক। চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। টুর্নামেন্টে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা ও রংপুর জেলা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিন দিনাজপুর জেলা দল পঞ্চগড় জেলা দলকে পরাজিত করেছে।