টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে সুনামগঞ্জ জেলাসহ আটটি জেলা দল অংশ নিচ্ছে। গতকাল বেলা দুইটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি বদরুল আলম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাকের, সহসভাপতি পারভেজ আহমেদ চৌধুরী প্রমুখ। উদ্বোধনী খেলায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল অংশ নেয়। সুনামগঞ্জ অফিস