টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ ক্রিকেট স্কুলের আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে সুনামগঞ্জে স্বপ্নীল সৌভিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল সকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। সুনামগঞ্জ ক্রিকেট স্কুলের পরিচালক মোহাম্মদ দবির উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল। এ ছাড়া বক্তব্য দেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সহসভাপতি সজীব রঞ্জন দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পারভেজ আহমদ চৌধুরী প্রমুখ। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছে।