টেংরাটিলা গ্যাসক্ষেত্র সচল করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজারের টেংরাটিলা গ্যাসক্ষেত্রকে পেট্রোবাংলার অধীন দিয়ে সচল করা এবং নাইকোর কাছ থেকে দ্রুত সময়ে ক্ষতিপূরণ আদায়ের আহ্বান জানিয়েছে এক যুগ আগে গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের পর এলাকাবাসীর গঠন করা সংগঠন ‘টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদ’।
গতকাল শুক্রবার বিকেলে গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের এক যুগ সামনে রেখে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় টেংরাটিলার বাসিন্দাদের নিয়ে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।