টেকনাফ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ড কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়ি ও ৮৩ বোতল মদ উদ্ধার করেছে। গতকাল রোববার ও গত শনিবার এই অভিযান চালানো হয়। জানা গেছে, কোস্টগার্ড (পূর্ব জোন) টেকনাফ থানাধীন নাফ নদীসংলগ্ন বড়ইতলী এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা ইয়াবা রেখে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা বড়ির মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে কোস্টগার্ড জানায়।