প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফ নিয়ে আসা পাঁচ ব্যক্তিকে উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার সকালে উপজেলার সাবরাংয়ের নয়াপাড়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, নয়াপাড়ার উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানুষ পাচার করা হবে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় বিজিবির সদস্যদের দেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজন যাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিরা হলেন মো. মনসুর আলী (৩৫), মো. আবদুল কুদ্দুস (২৪), মো. মাজহারুল ইসলাম (১৯), মো. রতন শাহ (২৩) ও মো. শাহীন খান (২০)। তাঁরা জানান, মানব পাচারকারীরা মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক দিন আগে তাঁদের টেকনাফে নিয়ে আসে।