টেকনাফ পৌরসভার বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের জন্য ১৪ কোটি ৭লাখ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ বাজেট ঘোষণা করেন।
পৌরসভার ভাষ্যমতে, বাজেটে দুই কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব আয় ও ১১ কোটি ৮০ লাখ টাকা উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪৩ হাজার ৯১০ টাকা।
গতকাল পৌর ভবনের সম্মেলনকক্ষে মেয়র হাজি মো. ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব মুহি উদ্দিন ফয়েজী, প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, হিসাবরক্ষক মোহা. সৈয়দ হোসেন, প্যানেল মেয়র-২ আবদুল্লাহ মনির, প্যানেল মেয়র-৩ রুবিনা আকতার, কাউন্সিলর নুরুল বশর, মোহা. ইউনুচ ও টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক হাফেজ মো. কাশেম।