টেকনাফ প্রেসক্লাবের তীব্র নিন্দা ও ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ মার্চ প্রথম আলোর বিশাল বাংলার পঞ্চম পৃষ্ঠায় ‘টেকনাফে বিহারের জমি দখলের চেষ্টা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন উল্টো প্রথম আলোর টেকনাফ প্রতিনিধির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে গোপনে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর টেকনাফ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের মিথ্যা জিডির নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন টেকনাফ প্রেসক্লাবের সহসভাপতি হাফেজ মুহাম্মদ কাশেম, আশেকুউল্লাহ্্ ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুর হক, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ূন রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রমজান উদ্দিন, অফিস সম্পাদক নূর কামাল, পরিবেশবিষয়ক সম্পাদক এম এ রহিম জিহাদী, সদস্য সাইফুল ইসলাম সাইফী, কামরুল ইসলাম মিন্টু, জসিম উদ্দিন টিপু, জেড করিম, এ আর রহমান, দিল মোহাম্মদ, মোহাম্মদ রশিদ, আবুল আলী, মুহাম্মদ ছলাহ্্ উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এ টি এন ফায়সাল, তারেক রহমান রাসেল, ছৈয়দ আলম প্রমুখ। বিবৃতিতে সাংবাদিক নেতারা অবিলম্বে মিথ্যা জিডি প্রত্যাহার ও ষড়যন্ত্র বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।