টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। টেকনাফ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন টেকনাফ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. আবু জার আল জাহিদ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, বস্তা ও উল্টো দৌড়, কানামাছি, বালিশ প্রতিযোগিতা, স্লো সাইকলিং, মোরগ লড়াই, ব্যাঙ দৌড় ও গোলক নিক্ষেপে অংশ নেয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠেছিল ‘যেমন খুশি তেমন সােজা’ পর্বটি। এতে শিক্ষার্থীরা মৎস্যকন্যা, বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, সম্রাট, সাংবাদিক, কৃষক, গাঁয়ের বধূ, কাক, পরিবেশবিদ ও চিকিৎসকের সাজে হাজির হয়।
অভিভাবকেরাও বালিশ বদলসহ বিভিন্ন ধরনের খেলায় অংশ নেন। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. আবু জার আল জাহিদ, উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন আজাহারুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, মো. ইউনুছ, প্রাইমারি সেক্টরের প্রধান শিক্ষক বিন্দু লাল চাকমা এবং মাধ্যমিক সেক্টরের প্রধান শিক্ষক মো. জামিল আহমদ প্রমুখ।