টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে ডাকাতি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে মোটরসাইকেলের দুই আরোহীকে জখম করে টাকা ও মুঠোফোন সেট লুটে নিয়েছে ডাকাতেরা। আহত দুজনকে উন্নত চিকিৎ সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, রোববার রাত নয়টার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ হারিয়াখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। টেকনাফ থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আবদুর রহমান (২৮) ও মো. ইউনুছ (২৬) হারিয়াখালীতে পৌঁছালে মুখোশধারী ১০-১২ জনের ডাকাতদল লম্বা দা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলের আরোহীরা কৌশলে পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাঁদের এলোপাতাড়ি কোপায়। এতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা হাজী আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহমান ও একই এলাকার মৃত ছৈয়দুর রহমানের ছেলে মো. ইউনুছ মাটিতে পড়ে যান। এ সময় ডাকাতেরা তাঁদের কাছ থেকে ২২ হাজার টাকাসহ দুটি মুঠোফোন সেট নিয়ে যায়। চিৎ কার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাঁদের টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।