টেকনাফ-সেন্ট মার্টিন পথে পর্যটকবাহী দুটি জাহাজের চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন পথে চলাচলকারী এমভি সোনারগাঁও ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত নামের পর্যটকবাহী দুটি জাহাজের চলাচল গতকাল মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।সকাল ১০টায় টেকনাফের দমদমিয়া থেকে এক হাজারের বেশি পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রার আগে ভ্রাম্যমাণ আদালত জাহাজ দুটির চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, ‘জাহাজ দুটি সমুদ্রে চলাচলের অবস্থায় নেই। এ ছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক তোলা, সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়াসহ নানা ত্রুটির কারণে জাহাজ দুটির চলাচল আদেশ স্থগিত করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।’