টেকনাফ স্থলবন্দরে তিন দিনের ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
স্থলবন্দরের কাস্টমস সুপার হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১১ আগস্ট শনিবার স্থলবন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।