টেকনাফে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভসঞ্চীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী বাজারে বুধবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, বুধবার রাতে হোয়াইক্যং কাটাখালী বাজারে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার ও আবদুস শুক্কুরের মুদির দোকান এবং সিরাজুল ইসলামের দর্জির দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পার্শ্ববর্তী এলাকায় পানির ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।এলাকাবাসীর ধারণা, বিদ্যুতের শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন।