টেকনাফে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৪টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে ২৪টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এতে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নাইক্যংখালী দক্ষিণপাড়া গ্রামের ফেরদৌস আহমদ ফেলাইয়ার বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ২৪টি বসতঘর পুড়ে যায়। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই এলাকায় ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়।ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জসিমউদ্দিন, আবদুর রশিদ, আবদুল জলিল ও শফিক আহমদ বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একে একে ২৪টি বসতঘর পুড়ে যায়। এতে ধানের গোলা, আসবাব, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন।স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম বলেন, কক্সবাজার জেলা সদর থেকে ৯৮ কিলোমিটার দূরে টেকনাফ উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় প্রতিবছর আগুনে পুড়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তাদের সরকারিভাবে সহায়তা দেওয়া হবে বলেও ইউএনও জানান।