টেকনাফে অভিযান চালিয়ে দেড় শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শুক্কুর ঘোনা পাহাড়ে সরকারি বনভূমির ওপর স্থাপিত দেড় শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও আই প্যাক পাহারা দলের তিন শতাধিক সদস্য এ অভিযানে অংশ নেন।অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন, জেলা দক্ষিণ বন বিভাগের বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান, থানার উপপরিদর্শক (এসআই) কাজী নাজমুল হক, উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান প্রমুখ।মতিউর রহমান প্রথম আলোকে বলেন, অভিযান চালিয়ে দেড় শতাধিক ঘরবাড়ি ভেঙে ৪০ একর সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। পুনরায় পাহাড়ের জমি জবরদখল করার চেষ্টা করা হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অনেক দিন ধরে সরকারি বনভূমির জায়গা দখল করে কিছু প্রভাবশালী ব্যক্তিসহ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বসবাস করছিল।