টেকনাফে অস্ত্র ও সার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার রাত তিনটার দিকে দুটি এলজি, তিনটি কার্তুজ, তিনটি রাইফেলের গুলি ও ১২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বিজিবির জওয়ানেরা। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গতকাল ভোররাতে টেকনাফ বিওপির জওয়ানেরা সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার নাফ নদের বেড়িবাঁধের ১ নম্বর স্লুইসগেট এলাকায় টহল দেওয়ার সময় এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় সে। এ সময় ওই ব্যাগ থেকে দুটি এলজি, তিনটি কার্তুজ ও তিনটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

একই দিন ভোররাতে উপজেলার হ্নীলা বিওপির জওয়ানেরা মিয়ানমারে পাচারকালে ১২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে।