টেকনাফে অস্ত্রোপচার করে ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার গভীর রাতে এক নারীর পেটে অস্ত্রোপচার করে ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মাহবুবুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার রাত আটটায় উপজেলার শাহপরীর দ্বীপ জিপ স্টেশন থেকে পুলিশ ওই নারীকে আটক করে। এ সময় শরীরের বিভিন্ন স্থান থেকে ৩৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার সময় থানাহাজতে ওই নারীর ব্যথা শুরু হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অস্ত্রোপচার করে পেট থেকে পলিথিন মোড়ানো আরও ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওই নারী জানান, স্থানীয় জাফর নামে এক ব্যক্তি ইয়াবা বড়িগুলো কক্সবাজার পৌঁঁছে দিতে তাঁকে ভাড়া করেন।