টেকনাফে আ.লীগের শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাজোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এবং বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারের টেকনাফে শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয়। পৌরসভার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জাবেদ ইকবাল চৌধুরী, আবুল কালাম, মো. আলম, নজির আহমদ, ফরিদুল আলম প্রমুখ।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নুরুল আলম প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পাঁচ বছরের উন্নয়নচিত্র তুলে ধরতে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।