টেকনাফে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে৷ এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন সাতজন৷
স্থানীয় সূত্র জানায়, গতকাল টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্টেশন এলাকার লেঙ্গুরবিল সড়কের সোলতান মার্কেটে রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়৷ পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান পুরোপুরি ও দুটি আংশিক পুড়ে যায়৷ প্রায় দুই ঘণ্টা পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান৷
ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷
ক্ষতিগ্রস্ত দোকানমালিক উসমান গনি জানান, তঁার দোকানের দুই হাজার বস্তা সিমেন্ট আগুনে পুড়ে গেছে।