টেকনাফে আটক ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে তিন দালালসহ ২৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের বহনকারী দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে দমদমিয়া এলাকায় দুটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিন দালাল ও ২০ যাত্রীকে আটক করা হয়।