টেকনাফে আম ও কলাতে ‘বিষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামের হাটবাজারে রাসায়নিক মেশানো আম ও কলা অবাধে বিক্রি করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা ফল দ্রুত পাকানো ও রং আকর্ষণীয় করার জন্য এই অবৈধ কাজ করে আসছেন। এরকম ফল খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ইথানল, কার্বাইড, রাইপেনসহ নানা রাসায়নিক পানির সঙ্গে মিশিয়ে আম ও কলায় ছিটানো হয়। ফল পাকানো ও চকচকে করার জন্য এসব রাসায়নিক মেশানো হয়। কলেজছাত্র হাসান আহমদ বলেন, ‘ওষুধ দেওয়া আম খাইলে কেমন জানি তিতা তিতা লাগে। কোনো স্বাদও লাগে না।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতাউর রহমান বলেন, ‘রাসায়নিক মেশানো ফল খেলে কিডনি, ফুসফুস, যকৃৎ ক্ষতিগ্রস্ত হওয়াসহ মানুষ নানা রোগে আক্রান্ত হতে পারে। এই অপতৎপরতা বন্ধে ফরমালিন, কার্বাইডযুক্ত ফল বিক্রি এখনি বন্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।