টেকনাফে আরও সাত রোহিঙ্গা নারী-শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে গতকাল শুক্রবার সকালে আরও সাত নারী-শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে সেখানে ৩১ জন রোহিঙ্গা নারী-শিশুর লাশ উদ্ধার করা হলো।

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার অনুরোধে গতকাল বিকেলে টেকনাফের পৌরসভা ঈদগাহ মাঠে জানাজা শেষে ওই ৩১ রোহিঙ্গা নারী-শিশুর লাশ টেকনাফ বড় কবরস্থানে দাফন করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, ‘উদ্ধার হওয়া লাশগুলো স্থানীয় বলে কেউ শনাক্ত করতে পারেনি। এ ক্ষেত্রে আমরা নিশ্চিত হয়েছি যে ভেসে আসা নারী-শিশুরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম