টেকনাফে আহত দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন ১৪ নম্বর সেতু এলাকায় গত রোববার মাইক্রোবাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত দুজন মারা গেছে। এ নিয়ে এই সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেলেন। গত রোববার মারা যান দুজন। নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্র জানায়, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত নয়টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমোরার আলী জোহার (৬২) মারা যান। এ ছাড়া রোববার রাত ১১টার দিকে সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মুসলিম উদ্দিন (১৬)। সে হ্নীলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।