টেকনাফে ইউপি সদস্য হত্যার প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. শফিকের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে রঙ্গিখালী স্টেশনে ৮ মে বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হ্নীলার রঙ্গিখালী শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ কে আনোয়ার। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফের) সাংসদ আবদুর রহমান। বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ প্রমুখ। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাতে মো. শফিককে গুলি করে হত্যা করা হয়।