টেকনাফে ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল রোববার সকাল নয়টার দিকে ১৮ হাজার ৯৩০ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হননি।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার আড়াই নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে আসছে—এ রকম গোপন সংবাদের ভিত্তিতে সদর বিওপির হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে ওই এলাকায় টহল জোরদার করা হয়। ওই সময় একটি কাঠের নৌকাকে থামানোর সংকেত দেওয়া হলে এর মাঝি-মাল্লা অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।
নৌকাটি পার্শ্ববর্তী বেড়িবাঁধে উঠিয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ওই সময় নৌকাটি তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৯৩০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।