টেকনাফে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে এক হাজার ১০০টি ইয়াবা বড়িসহ সৈয়দ হোসেন (৪৫) ও আলমগীর (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সৈয়দ হোসেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। গতকাল বুধবার বিকেলে ওই দুই ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।