টেকনাফে ইয়াবা ও চোরাই পণ্যসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ৩৯৮টি ইয়াবা বড়িসহ শফিকুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে। বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে টেকনাফ-কক্সবাজার আরাকান সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৯৮টি ইয়াবা বড়িসহ শফিকুলকে আটক করা হয়। পরে তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। অপরদিকে একই দিন মিয়ানমারে পাচারকালে দমদমিয়া বিজিবির সদস্যরা সেমাই, কোমল পানীয়, বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যসহ দুটি নৌকা জব্দ করেছেন। জব্দ করা মালগুলো টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।