টেকনাফে ইয়াবাসহ আটক ৬
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে আট হাজার ৯৫৩টি ইয়াবা বড়ি, দুটি মোটরসাইকেলসহ ছয়জনকে আটক করেছেন। আটক ব্যক্তিদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।র্যাব সূত্র জানায়, র্যাব-৭ চট্টগ্রামের লেফটেন্যান্ট মো. জাকির হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের কুলালপাড়ার আক্তার হোসেন (২২) ও জালিয়াপাড়ার লোকমান হাকিমকে (১৯) ছয় হাজার ৭৭০টি ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, একই দিন হোয়াইক্যং সীমান্ত চৌকির (বিওপি) বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৯৯০টি ইয়াবা, একটি মুঠোফোনের সেটসহ নয়াপাড়ার মো. নবী হোছনকে (৪০) আটক করেন। টেকনাফ সদর বিওপির জওয়ানরা দরগাহরছড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১৯৫টি ইয়াবা, একটি মোটরসাইকেল, তিনটি মুঠোফোনের সেটসহ হাবিরছড়ার মোহামঞ্চদ সিরাজ (৪২) ও মোহাম্মদ হোছনকে (৩৩) আটক করেন। আরেক অভিযানে ২ নম্বর গেট এলাকা থেকে ৯৯৮টি ইয়াবাসহ মৌলভীপাড়ার মোহাম্মদ কালামকে (১৯) আটক করা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলোকে জানান, ওই সব ঘটনায় বিজিবি ও র্যাব বাদী হয়ে পৃথক মামলা করেছে। আটককৃতদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।