টেকনাফে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকা থেকে পুলিশ গত শনিবার রাতে এক হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: জামাল উদ্দিন (৩৮), আমেনা বেগম (২২) ও মো. হারেছ মিয়া (৪০)।পুলিশের দাবি, জামাল উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় মাদক ও গাড়ি চোর চক্রের প্রধান। এর আগেও তিনি একই অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান, রাত ১০টার দিকে জিরো পয়েন্টের শাপলা চত্বরে একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক, গাড়ি চুরি ও ছিনতাইয়ের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।এর আগে গত ২৪ আগস্ট ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁরা জামিনে জেল থেকে বেরিয়ে এসে পুনরায় ইয়াবার ব্যবসা শুরু করেন। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর জানান, জামিনে মুক্তি পেয়ে তাঁরা আবারও একই অপরাধে গ্রেপ্তার হলেন।