টেকনাফে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে নাফ নদীর নাইট্যংপাড়া প্যারাবন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে স্থানীয় জেলেরা নাফ নদীর প্যারাবন এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে থানার উপপরিদর্শক লিমন বোস ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
খবর পেয়ে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বসবাসরত পোয়াংখালী এলাকার বাসিন্দা মৃত আবু তাহেরের ছেলে মো. জাহাঙ্গীর ঘটনাস্থলে আসেন। পরে লাশটি সোমবার রাতে নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তাঁর বড় ভাই গনি মিয়ার (৫০) বলে শনাক্ত করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ জানান, লেদা আনরেজিস্টার্ড ক্যাম্পে বসবাসরত পরিবারের কাছে দাফনের জন্য লাশটি হস্তান্তর করা হয়েছে।