টেকনাফে কাঁচা মরিচে ঝাল বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২০০ টাকা।সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১৯টি হাটবাজার থাকলেও রোজা উপলক্ষে অধিকাংশ হাটবাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করে বেড়ে গেছে। গত এক সপ্তাহ আগে কাঁচা মরিচ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৪০ টাকা। বর্তমানে সে কাঁচা মরিচ বিক্রয় হচ্ছে ২০০ টাকায়।হঠাৎ করে দাম বৃদ্ধি প্রসঙ্গে টেকনাফের কাঁচাবাজারের আড়ৎদারেরা নামপ্রকাশ না করার শর্তে বলেন, কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সাতকানিয়া, দোহাজারি, পটিয়া, চকরিয়া ও রামুর অধিকাংশ এলাকায় মরিচখেত নষ্ট হয়ে গেছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে চাষিরা দাম বৃদ্ধি করেছেন।একই প্রসঙ্গে বাসস্টেশন বাজারের খুচরা বিক্রেতা আবদুল মালেক বলেন, পাইকারি দাম বৃদ্ধির কারণে বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। আবার একধরনের কাঁচা মরিচ রয়েছে, যেটি প্রতি কেজি ১২০ টাকা বিক্রয় হচ্ছে।স্থানীয় ক্রেতা-ব্যবসায়ী জিয়াউল করিম ও রিকশাচালক মো. জাকারিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে দাম বাড়িয়ে দিচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, কেউ জিনিসপত্রের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।