টেকনাফে কাঁচা মরিচের কেজি ১২০ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাস শুরু হওয়ার আগেই কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্বাভাবিক বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। উপজেলার বড়বাজার ও বাসস্টেশন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহে প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হয়েছিল। এক মাস আগে প্রতি কেজির দাম ছিল ২০ টাকা।কাঁচা মরিচের আকস্মিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টেকনাফের একটি কাঁচাবাজারের আড়তদার মো. শফি সওদাগর বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে সাতকানিয়া, দোহাজারী, পটিয়া, চকরিয়া ও রামু উপজেলার অধিকাংশ এলাকায় মরিচখেত নষ্ট হয়ে গেছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে চাষিরা দাম বাড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে বাসস্টেশন বাজারের খুচরা বিক্রেতা আবদুল মালেক বলেন, পাইকারি দাম বেড়ে যাওয়ায় কাঁচা মরিচ বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।