টেকনাফে কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫০টি পোনা মাছ ধরা মশারি জাল জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার সমুদ্রসৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জাল জব্দ করা হয়। এ সময় উপজেলা মত্স্য কর্মকর্তা মো. শরিফ উদ্দিন, টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কমল মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।