টেকনাফে কৃষকদের মাঝে ফেরোমন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে কৃষকদের মাঝে পোকা দমনে ব্যবহৃত ফেরোমন রাসায়নিক বিতরণ করা হয়। এ উপলক্ষে ১২ মে দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। সভায় বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শামসুল আলম কুতুবী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।