টেকনাফে ছাত্রী ধর্ষণের শিকার ধর্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে নবম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও গতকাল বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ ধর্ষক আবুল হাশেমকে (৪৮) গ্রেপ্তার করেছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারি দুপুরে হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় মেয়েটিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আবুল হাশেম তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, ধর্ষণের পর ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার কিছুটা চেষ্টা করা হয়। পরে এলাকার কমিউনিটি পুলিশের সভাপতি হারুন-অর-রশিদ সিকদার খবর পেয়ে ধর্ষক আবুল হাশেমকে আটক করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে স্থানান্তর করেন।হারুন-অর-রশিদ সিকদার বলেন, সঠিক সময়ে খবর না পাওয়ায় ধর্ষককে আটক করতে একটু দেরি হয়েছে। তিনি অপরাধীকে দ্রুত পুলিশে সোপর্দের ক্ষেত্রে এলাকাবাসীকে আরও সচেতন হতে অনুরোধ করেন।কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে এখনো মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। তবে ধর্ষক আটক হওয়ায় আমি প্রাথমিক বিচার পেয়েছি বলে মনে করছি। এখন পুলিশ আমাদের বাকি সহযোগিতাও দেবে বলে আশা করি।’ এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল উপপরিদর্শক (এসআই) কাজী নাজমূল হক বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা করেছেন।