টেকনাফে জমি দখলে নিতে শিশুকে পিটিয়ে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি দখল করার জন্য কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর গ্রামে মনোয়ারা বেগম (১১) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিশুর বাবা শামসুল আলম গত শনিবার টেকনাফ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। শামসুল আলম জানান, বন বিভাগের মালিকানাধীন জমিসহ তাঁর বসতবাড়ি দখল করার জন্য স্থানীয় মো. সুলতান ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়েছে এবং তাঁর মেয়েকে পিটিয়ে হত্যা করেছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, মনোয়ারাকে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।