টেকনাফে জাটকা নিধন চলছে অবাধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ও নাফ নদীতে চলছে অবাধে জাটকা নিধন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজারের টেকনাফের হাটবাজারে বিক্রি হচ্ছে জাটকা। জাটকা নিধনের কারণে সাগর ও নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছে বলে মনে করছেন ম ৎ স্য বিশেষজ্ঞরা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রলারমালিক বলেন, জাটকা নিধনবিরোধী কার্যক্রম বন্ধ থাকায় জাটকা শিকারের হার বেড়ে গেছে। এতে সাগর ও নদীতে ইলিশের সংখ্যা ও বংশবিস্তার আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার হাটবাজার ঘুরে দেখা যায়, টেকনাফ পৌরসভার বড় বাজার, বাস স্টেশন বাজার, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, লেঙ্গুরবিল, জাহাজপুরা, বড় ডেইল, শীলখালী, শামলাপুর, হ্নীলা, মৌলভীবাজার, ঝিমংখালী, মিনাবাজার, কানজরপাড়া বাজার, উনছি প্রুং বাজার, হোয়াইক্যং বাজার, উলুবনিয়া বাজার ও ফিশারিজ ঘাটের আড়তগুলোতে অবাধে জাটকা বেচাকেনা হচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘অবাধে জাটকা ধরা অব্যাহত থাকায় মা ইলিশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এতে ইলিশের বংশবিস্তার আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে।’সূত্র জানায়, সাগর ও নদীতে অবাধে জাটকা নিধন রোধে জেলেদের জন্য ভাতাসহ সহজ শর্তে ঋণ দেওয়ার একটি প্রকল্প রয়েছে। কিন্তু কক্সবাজার জেলা এ প্রকল্পের আওতায় বাইরে। তাই আর্থিক সংকটের কারণে জেলেরা জাটকা নিধন করছেন। জেলা ম ৎ স্য কর্মকর্তা মুহাম্মদ গোলাম রব্বানি বলেন, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত লোকবল না থাকায় প্রতিনিয়ত বাজার ও এলাকা মনিটরিং করা ম ৎ স্য বিভাগের পক্ষে সম্ভব হচ্ছে না।