টেকনাফে জাল নোটের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফের হাটবাজারগুলোতে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠেছে। এসব জাল নোট দেখতে অবিকল আসল নোটের মতো হওয়ায় প্রায়ই জাল নোট শনাক্ত করা যাচ্ছে না।বড় বাজারের মুদি দোকানদার নুরুল আলম বলেন, প্রতিদিন সন্ধ্যার পর জাল নোট বেশি ধরা পড়ে।টেকনাফ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবদুল করিম ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শাহজাহান মনির বলেন, জাল নোট পাওয়ার পর গ্রাহকদের কথা চিন্তা করে সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় টেকনাফে জাল নোটের বিস্তার থাকতে পারে। তাই এ চক্রকে ধরার জন্য স্থানীয় হাটবাজার ও ব্যাংকগুলোতে কড়া নজরদারি রাখা হয়েছে।