টেকনাফে জুয়াখেলা নিয়ে সংঘর্ষে আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় জুয়াখেলায় হারজিত নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা ও বলীখেলার আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ রফিকসহ আহমদ হোসেন, হোছন আলী, মো. আনোয়ার, সৈয়দ আলম ও নূর মোহাম্মদ স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গত শনিবার থেকে বলীখেলার নামে জুয়াখেলা চালিয়ে আসছিলেন। সোমবার বিকেলে জুয়াখেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দক্ষিণ নোয়াখালীপাড়া ও জোম্মাপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়।গুরুতর আহত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসাইন (২২), শামসুল আলম (৩০), মো. সাইফুল (১৬), আবদুর রহমান (২২), মো. হামিদ (১৮), মালেক হোছন (২২), মো. রফিক (১৩) ও মো. শফি (৫৭)।রফিক বলেন, ‘বৈশাখী মেলা উপলক্ষে বলীখেলার আয়োজন করতে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছি।’