টেকনাফে ট্রলারে আগুনে দগ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদায় নাফ নদীতে গতকাল সোমবার একটি ট্রলারে অগ্নিকাণ্ডে দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি গ্রামের বাসিন্দা মো. শহীদ (২৮) ও মো. বেলাল (১৮)। অগ্নিদগ্ধ মো. বেলাল বলেন, তাঁরা লেদা থেকে ট্রলারে খৈল ভর্তি করে মিয়ানমারে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ খৈলে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে মো. শহীদ ও তিনি দগ্ধ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মারাত্মক দগ্ধ মো. শহীদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলালকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।