টেকনাফে দালালসহ আটক ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার সকাল ছয়টার দিকে এক দালালসহ ১৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক দালাল হলেন সাবরাং দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা মৃত ওবাইদুল্লাহর ছেলে ছৈয়দ আলম (৩৮)। আটক যাত্রীরা হলেন খলিল আহমদ (২৮), ছিদ্দিক আহমদ (২৭), ওয়াসিম সিকদার (৩০), মো. আবছার (২২), মো ইব্রাহীম মুন্সী (২৪), নুরুল ইসলাম (২৫), হাসান মুরাদ (৩২), হারুনুর রশিদ (২৫), মো ইউনুচ (২৫), রিয়াজ উদ্দীন (৩০), মো. হাসান (৩১), হেলাল উদ্দীন (৪০), নজরুল ইসলাম (২৮)।
তাঁদের সবার বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা থেকে টেকনাফ এসেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।